কয়রায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত, সর্বস্বরে হারিয়ে পাগলপ্রায় ইটভাটা শ্রমিকের পরিবার
বুধবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা ০৬:৩০ মিনিটে কয়রা উপজেলা দেয়াড়া পশ্চিম পাড়া জাহাঙ্গীর মোল্লার বসত ঘর গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে মাটির সাথে মিশে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়,এক মাত্র বসত ঘর ও ঘরের ভিতরে থাকার সকল জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এমন কি পুড়ে ছাই হয়ে গেছে শীতের সকল কাপড়। সোজা হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি ইট বালি দিয়ে তৈরি করা খুঁটি।
জাহাঙ্গীর মোল্লা বলেন, স্বপ্নের ঘর তৈরির জন্য সমিতি থেকে তুলে আনা ৬০,০০০ টাকা সহ আমার একমাত্র সম্বল বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
সরকার বা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে জাহাঙ্গীর মোল্লা বসত ঘর তৈরি করে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
"জিএম তারিকুল ইসলাম "
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লা ওই এলাকার জোনাব আলী মোল্লার ছেলে। তার পরিবারে পাঁচ জন সদস্য রয়েছে। এ ঘটনায় পরিবারের সব আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক পরিচ্ছেদসহ বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হরফ অক্ষত রয়েছে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে এবং কয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও শ্রমিক জাহাঙ্গীর মোল্লার সামনেই মুহূর্তের মধ্যে বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।