সোমবার (১২ জানুয়ারি ) সকাল ০৭:০০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের উদ্যোগে কয়রা জামায়াতে ইসলামী কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইসলামি ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী।
প্রধান বক্তা হিসেবে অংশ গ্রহণ করেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ও প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভায় ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীল এজেন্টদের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করার আহ্বান জানান। ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রত্যেক এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।