সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার ৯ জানুয়ারি সাতক্ষীরা জেলায় একযোগে ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। এ কেন্দ্রের রোল নম্বর নির্ধারিত রয়েছে ৫৯১০১০১ থেকে ৫৯১০৫৮০ পর্যন্ত। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সর্বাধিক ১ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন, যাদের রোল নম্বর ৫৯১০৫৮১ থেকে ৫৯১১৬৮০।
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ কেন্দ্রে ৭৫০ জন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৮ জন। দ্য পোল-স্টার পৌর হাই স্কুলে ৫৫০ জন এবং পিএন বয়েজ ল্যাবরেটরি স্কুলে ৩০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এ ছাড়া কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬৫০ জন, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে ৬০০ জন ও নবজীবন ইনস্টিটিউটে ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫০ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ৭৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।
সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুলে ৪৫০ জন, সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৯০ জন এবং পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে ৮১০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
সাতক্ষীরা সরকারি কলেজের তিনটি ভবনে আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাণিজ্য ভবনে ৯০০ জন, বিজ্ঞান ভবনে ৯০০ জন এবং কলা ভবনে সর্বোচ্চ ১ হাজার ১৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজেও দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ভবনে ৮০০ জন এবং কলা ভবনে আরও ৮০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পাশাপাশি আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এ ছাড়া সীমান্ত আদর্শ কলেজে ৬২৬ জন, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ জন, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮০০ জন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ৬৪০ জন এবং মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
সাতক্ষীরা সিটি কলেজের প্রশাসনিক ভবনে ৭৫০ জন এবং বিজ্ঞান ভবনে ৭৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।