ময়মনসিংহে শ্রমিক দলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ময়মনসিংহ জেলা শ্রমিক দল আয়োজিত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গত মঙ্গলবার(৬ জানুয়ারী) বিকেল ৩ টায় নগরীর সিকেঘোষ রোডস্থ ত্রিশাল বাসস্ট্রান্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহন।উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক দল নেতা জিল্লুর রহমান জিল্লু ও দেবব্রত দাস দুকূল প্রমূখ নেতৃবৃন্দ।