খুলনার পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে গরীব ও মেধাবী ১০৫ শিক্ষার্থীর মাঝে মেধা লালন ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেধা লালন ট্রাস্টে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তরুন কুমার জোয়াদ্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন মেধা লালন ট্রাস্টের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শহিদুল ইসলামে পুত্র মুবাশশির বিন শহীদ ত্বাহা।শিক্ষক বাবর আলী গোলদারের পরিচালনায় বক্তব্য রাখেন, অঞ্জলী শীল, বাহরুল ইসলাম ও লিমা আক্তার।
আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসা, মঠবাটী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ফসিয়ার রহমান মহিলা কলেজের মোট ১০৫ জন মেধাবী শিক্ষার্থী মেধা লালন বৃত্তি লাভ করেন।