খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর যথাযথ মর্যাদায় আনন্দ মূখর পরিবেশে ময়মনসিংহ ধর্ম প্রদেশে উদযাপিত হয়েছে।
নগরীর ভাটিকাশরে অবস্থিত ক্যাথলিক ধর্মবিশ্বাসীদের ধর্মপ্রদেশে অনুষ্ঠিত বড়দিনের উৎসবে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেক কেটে বড়দিনের আনন্দ উৎসবে অংশ গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগন ধর্ম প্রদেশের বিশপ, ফাদার ও অন্যান্য খ্রিষ্টধর্মালম্বীদের সাথে বড়দিনের আনন্দ উপভোগ করেন।ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত,জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিকেলে ভাটিকাশর ক্যাথলিক ধর্ম প্রদেশে উপস্থিত হলে তাদেরকে ধর্ম প্রদেশের বিশপ পল পবেন কুবি,,ফাদার বকুল এস রোজারিও সহ ধর্মপ্রদেশে উপস্থিত সকলেই আন্তরিক সংবর্ধনা জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রেজা মোঃ গোলাম মাছুদ প্রধান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মোঃ আশরাফুল করিম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাওয়ার্দী,কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, ডিআইও -১ ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন।
এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।