প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:৩৩ পি.এম
বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১৩ ঘটিকার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার সময় বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন ও যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়-
১. মো:পলাশ(৩৪) পিতা: মো:নুরে আলম কে ২০০০/- (দুই হাজার) টাকা
২. মো:দুলাল(৩৮) পিতা: আবদুল বারেক কে ১০০০/- (এক হাজার) টাকা এবং
৩. মো:শরীফ(৩২) পিতা: মনিরুল ইসলাম কে ২০০০/- (দুই হাজার) টাকা এবং অন্য এক অভিযানে
৪. মো: হানিফ(৩০) পিতা: আবদুর রশিদ কে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
এসময় বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: জাহাঙ্গীর আলম ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.