সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) নেত্রকোনা জেলা অফিসের আয়োজনে, মোহনগঞ্জে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা।
সোমবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।বক্তব্য রাখেন, অফিসার্স ইনচর্জ মো : হাফিজুল ইসলাম হারুন, এসডি এফের জেলা ব্যবস্থাপক মো: মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ,জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, মোহনগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, গ্রাম সমিতির আহবায়ক পারভিন আক্তার, রিয়া মণি প্রমুখ। সরকারি কর্মকর্তা ও অংশিজনদের নিয়ে দিন ব্যপি কর্মশালায় এসডি এফ কতৃক গঠিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ৫০ টি গ্রাম সমিতির আহবায়ক অংশ গ্রহণ করেন।
কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন বক্তারা।