ময়মনসিংহ বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর উদ্ধোধন
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ বোরবার (২৫ ডিসেম্বর)সকাল ১০ টায় উদ্ধোধন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)জন কেনেডি জাম্বিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্ধোধন করেছেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ,যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহ জেলার উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ,ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুল আলম ।
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। খেলায় ৪ জেলার ৮ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে।