ঝালকাঠি ঈদগাহ ময়দানে শনিবার জোহর নামাজের পর তৌহিদী জনতার উদ্যোগে ওসমান হাদীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

এ সময় মুসল্লিরা ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
শান্তিপূর্ণ পরিবেশে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এলাকায় শোকের আবহ বিরাজ করে।