মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশান ক্লাব–এর ২০২৫–২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত এ কমিটির মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুল হক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহফুজ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্নেহা স্নাল।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
যৌথ সম্পাদক: নসিবুর রহমান নসিব, আজিজুল হক লিমন ও নওশীন তাবাসসুম।
সংগঠনিক সম্পাদক: শামীম হোসাইন, মিম্মা ও আনিসুর রহমান।
অফিস সম্পাদক: অর্পিতা সিকদার, ইমতিয়াজ আহমেদ শিমন ও মো. তানজিল।
সাংস্কৃতিক সম্পাদক: শিরিন শিলা, শায়ন্তী শৈলী দাস ও খন্দকার মেরাজ।
সামাজিক কল্যাণ সম্পাদক: তাসনিম নাওয়ার রিশা ও মারজিয়া সাদেক মেহুলী।
প্রিন্ট ও প্রকাশনা সম্পাদক: ইসরাত জাহান (আশা), চঞ্চল কুমার সাহা ও মো. আনোয়ার হোসাইন আনন্দ।
জনসংযোগ সম্পাদক: সমাপ্তি খান ও তারানা আক্তার বর্ষা।
গবেষণা ও উন্নয়ন সম্পাদক: আয়েশা সিদ্দিকা আশা ও শাহরিয়ার আহমেদ শাওন।
ক্রীড়া সম্পাদক: রিয়াজ উদ্দিন ও তানভীর আহমেদ তানভি।
কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামীম।
এছাড়া ব্যাচ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন—মির্জা সুমাইয়া আলম, মোহিবুল হাবিব, গৌর পল, মহসেনা তাবাসসুম মাহি, ফাতিহা আলম ও নুসরাত জাহান উর্মি। অন্য ব্যাচ থেকে রয়েছেন—নুসরাত জাহান রুখসানা, মো. সাজেদুল, শ্রেয়া আজমী, কিশোর কুমার সাহা, ইমরান হোসাইন ও নাইমুল ইসলাম সাগর।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহফুজ জানান-
''মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের নতুন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। শিক্ষার্থীদের পুষ্টি-সচেতনতা বাড়ানো, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি করা এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে ক্লাবকে আরও সক্রিয় ও দক্ষ করার পাশাপাশি ক্যাম্পাসে স্বাস্থ্য-সহায়ক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা নিউট্রিশন ক্লাবকে আরও সমৃদ্ধ ও কার্যকর একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চাই।”
নিউট্রিশন ক্লাবকে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী উদ্যোগ এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে আরও এগিয়ে নিতে আমি এফটিএনএস বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি—সঠিক পুষ্টি জ্ঞানে সচেতন একটি শিক্ষার্থী সমাজই সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এছাড়াও জেনারেল সেক্রেটারি স্নেহা স্নাল জানান- ''আমার লক্ষ্য হলো বিভাগীয় শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ক্লাবকে আরও সক্রিয়, সমৃদ্ধ ও সুপরিচিত একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করা। শিক্ষার্থীদের পুষ্টিবিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যৎ চাকরির সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় নেটওয়ার্কিং সহযোগিতা করাই আমার প্রধান উদ্দেশ্য। আমরা সবাই মিলে নিউট্রিশন ক্লাবকে একটি শক্তিশালী শেখার ও উন্নয়নের ক্ষেত্র হিসেবে গড়ে তুলবো।''