কারিতাস আইডিপিডিসি প্রকল্প তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা গ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র- প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস’র তালা উপজেল্ াকমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস’র প্রকল্প ইনচার্জ মি. আনন্দ দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মর্জিনা বেগম, প্রধান শিক্ষিকা লতিফা বেগম, ঋশিল্পী’র ইউপিএ স্বরসতি রায়, কমিউনিটি নেত্রী বিল্লু দাস, মুনমুন দাস, রিংকী দাস এবং সিডিএ কমলেশ মিস্ত্রি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস তালা উপজেলা সিডিএ লিটন সেন।
এসময় মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সু-পেয় পানি, ন্যায্য অধিকার, ন্যায্য বিচার, স্বাধীনতাসহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।