ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সাথে ৮ ডিসেম্বর দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ কামরুল আহসান এমরুল।
এ সময় তিনি পুলিশ সুপারকে জুলাই ’২৪ বিপ্লবের শহীদ স্মারক একগুচ্ছ বই উপহার প্রদান করেন।

সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কাওসার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।