প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১১:০৬ এ.এম
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহবান- শাহজাহান চৌধুরী

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহবান- শাহজাহান চৌধুরী
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
গত কয়েক দিন ধরে অসুস্থতার কারণে ডা. তাহের সাহেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় শাহজাহান চৌধুরী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট আন্তরিকভাবে দোয়া করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করুন- আমীন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.