ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাত
২০ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যুব বিভাগের কেন্দ্র কমিটির সদস্য ঢাকা মহানগর উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন ।
প্রতিনিধি দলে আরো ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের সভাপতি ডাক্তার মোঃ মইন উদ্দিন, সহ-সভাপতি নাসির উদ্দিন খান সজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম আরাফাত হোসাইন, কাবাডি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল নোমান, ক্রিকেট কোচ জহিরুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে মাদ্রাসা ক্রিকেটে গুরুত্ব তুলে ধরেন।
[video width="848" height="478" mp4="https://khulnatimes24.com/wp-content/uploads/2025/11/WhatsApp-Video-2025-11-21-at-09.03.44_ad5d3cc3.mp4"][/video]
ক্রিকেট অঙ্গনে দুর্নীতি দূর করার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় জনাব আমিনুল ইসলাম বুলবুল উক্ত প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আলোচনার একপর্যায়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমিনুল ইসলাম বুলবুলের কাজকে গতিশীল করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস কোন ব্যক্ত করেন। ক্রীড়া অঙ্গনের বিভিন্ন দুর্নীতির বিষয় জনাব বুলবুল উল্লেখ করেন জামায়াত নেতৃবৃন্দ সৎ দক্ষ জনশক্তি সাপ্লাই দেওয়ার ব্যাপারে জনাব বুলবুল কি আশ্বস্ত করেন এবং বাংলাদেশ ক্রিকেট কে দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য জামায়াত ইসলামী এবং বিসিবি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে ভাই একমত হন।
[video width="848" height="478" mp4="https://khulnatimes24.com/wp-content/uploads/2025/11/WhatsApp-Video-2025-11-21-at-09.03.45_3a87d820.mp4"][/video]
নেতৃবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তের স্টেডিয়াম গুলোকে সংস্কার করে জেলা পর্যায়ে জাতীয় খেলা গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য উদত্ত আহবান জানান। বিশেষ করে খুলনা বরিশাল, কুমিল্লা, রাজশাহী, বগুড়া স্টেডিয়াম গুলোকে সংস্কার করে বিপিএল যাতে এই স্টেডিয়ামগুলোতে হয় এ ব্যাপারে আহ্বান জানান। উভয়ের মধ্যে হৃদ্রতাপূণ্য পরিবেশে বৈঠাকটি সম্পন্ন হয়।