আজ ১৯ নভেম্বর'২৫, বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৬টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ শিশির মনির।