তালা উপজেলার ঘোষনগর গ্রাম থেকে অয়ন আইচ (১৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল থেকে শিশুটি নিখোঁজ হয়। তবে কিকারনে বা কিভাবে নিখোঁজ তা’ পরিবারের লোক বলতে পারেনি। এঘটনার পর থেকে তার বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ শিশু অয়ন আইচ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামের প্রভাত আইচ’র ছেলে।
প্রতিবেশি অজয় ঘোষ বাবলু জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালে অয়ন আইচ তার নিজস্ব বাই সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও অয়ন বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। একপর্যায়ে গ্রামের পাশের শীতলাতলা মন্দিরের পাশ থেকে শিশুটির ব্যবহৃত বাইসাইকেল পাওয়া যায়। কিন্তু অয়নকে পাওয়া না যাওযায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। শিশু অয়ন আইচ অত্যান্ত নিরিহ ও সহজ-সরল প্রকৃতির ছেলে বলে অজয় ঘোষ জানান।
এঘটনায় মঙ্গলবার রাতে তালা থানায় জিডি করা হচ্ছে জানিয়ে, অজয় ঘোষ বাবলু নিখোঁজ শিশুটির সন্ধ্যানে সকলের সহযোগীতা কামনা করেছেন।
কোনও ব্যক্তি যদি শিশুটির সন্ধান বা তাকে দেখতে পান তবে ০১৭৫৫৫০৪৬২৬ (অজয় কুমার) সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।