প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৬:৪৬ এ.এম
বাগেরহাটে মাত্র ৬ মাসেই ৩০ পারা কোরআনের হাফেজ হলেন ১১ বছরের শিশু মোঃ মাহমুদ হাসান

বাগেরহাটে পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী (কোর্ট মসজিদ) মোঃ মাহমুদ হাসান মাত্র ১১ বছর বয়সে ৩০ পারা কোরআন মুখস্থ করেছে। মাত্র ৬ মাসে সে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। একজন হত দরিদ্র পরিবারের সদস্য মাত্র ৬ মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অনন্য কৃতিত্ব অর্জন করেছে ছোট্ট এই শিক্ষার্থী।
জুমাবার ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা তার এ কৃতিত্বের কারনে ক্রেষ্ট দিয়ে বরণ করে নিবেন।
মাহমুদ হাসান বলেন, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকের পরিশ্রমের জন্যই আমি আজ কোরআনের হাফেজ হতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
মাহমুদ হাসানের বাবা মোঃ মামুন মোল্লা জানিয়েছেন, ছোটবেলা থেকেই ছেলে ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। পরে মাহমুদকে গ্রামের মসজিদে মক্তবে আরবি শেখে। সেখানে কয়েক মাস পড়ার পরে হুজুরের পরামর্শে মাহমুদকে মডেল হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল।
মাহমুদের শিক্ষক বলেন, মাহমুদ কায়দা, আমপাড়া ও নাজেরা শেষ করে দ্রুত কোরআন শুরু করে। তার পড়ার আগ্রহ দেখে আমরা শিক্ষকরাও মুগ্ধ হয়েছি।
মাদ্রাসার পরিচালক ও কোর্ট মসজিদের খতিব আমেরিকা প্রবাসী মাও রুহুল আমীন জানিয়েছেন, সাধারণত পুরো কোরআন মুখস্থ করতে শিক্ষার্থীদের আড়াই থেকে তিন বছর সময় লাগে। আবার কারো চার থেকে পাঁচ বছরও সময় লাগে কিন্তু মাহমুদের অসাধারণ জ্ঞান এবং আল্লাহ অশেষ রহমেত সে মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করেছে।
মাহমুদ হাসানের পরিবার আশা করছে, ভবিষ্যতে সে বড় আলেম হবে এবং কোরআনের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সক্ষম হবে। দেশবাসী সকলের নিকট মাহমুদের জন্য দোয়া চেয়েছেন তার শিক্ষক ও পরিবারের সদস্যগন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.