বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ৪র্থ আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার ০১ নভেম্বর সকাল ১০ টায় বাকৃবি চত্বরে অবস্থিত বিনা'র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোঃ শহিদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্লগাইডস্ অ্যাসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খান।বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোঃ সফিউদ্দিন সেখ, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ,সাবিনা ফেরদৌস ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও উপ-সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ গার্ল গাইডস্ এসোলিয়েশন।প্রফেসর ড. দিদারুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
প্রফেসর এস.এম. আরিফুর রহমান, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।