মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত “Self Tax Assessment and Online Return Submission” শীর্ষক এক সেমিনার আজ ১ নভেম্বর ২০২৫, একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর কানিজ মারিয়াম আখতার, পিএইচডি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাঙ্গাইল ট্যাক্স জোন, এনবিআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রোস্তম আলী।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর কানিজ মারিয়াম আখতার বলেন"কর প্রদান শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি"।

টাঙ্গাইল ট্যাক্স জোন, এনবিআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন"ডিজিটাল যুগে করদাতাদের কর প্রদানের প্রক্রিয়াকে সহজ করতে ‘Self Tax Assessment’ ও ‘Online Return Submission’ দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
করদাতা নিজেই তার আয়, ব্যয় ও করযোগ্য অংশ হিসাব করে সরকারকে জানানো। এতে করদাতা নিজে কর নির্ধারণ ও রিটার্ন দাখিলের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেন।
অন্যদিকে, Online Return Submission এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া, যার মাধ্যমে ঘরে বসেই জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে রিটার্ন দাখিল করা যায়"।

“এক ক্লিক এক লক্ষ্য, স্বনির্ভর নাগরিক”— এই স্লোগানের মাধ্যমে উক্ত সেমিনারের আয়োজন কমিটি আশা করছে যে,স্ব-মূল্যায়নভিত্তিক কর ব্যবস্থা করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং অনলাইন প্রক্রিয়া সময় ও শ্রম বাঁচাবে ।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।