যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল আয়োজিত রেলীউত্তোর টাউনহল প্রাঙ্গণে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু।
প্রধানবক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনূর,শাহ শিব্বির আহমেদ বুলু,আজাদ জাহান শামীম,কোতোয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ হেলাল প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত রেলীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মোড় এসে শেষ হয়।
রেলীতে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন।