বগুড়ায় এক যুবককে কু পি য়ে হ,ত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরেক যুবক গুরুতর আ,হত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। গুরুতর আ,হ,ত বাঁধন (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার রাতে সেউজগাড়ী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জের ধরে এই খু নে র ঘটনা ঘটে বলে পুলিশ ধারনা করছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা দেখেন, অন্ধকারে কয়েকজন অ জ্ঞাত যুবক ধারালো অ স্ত্র দিয়ে দুই যুবককে কু,পি,য়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে গুরুতর আ,হত অবস্থায় স্থানীয়রা দুইজনকে উ,দ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃ,ত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দু'টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি মোটরসাইকেলের সামনে আইনজীবী স্টিকার লাগানো আছে।
জানাগেছে, হতাহত দুই যুবক ছাড়াও আরো ১০/১২ জন যুবক বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে খান্দার এলাকা থেকর সেউজগাড়ি হয়ে শহরে ফিরছিলেন। আগে থেকে ওৎ পেতে থাকা কিছু যুবক তাদের মটর সাইকেল বহর থেকে দুই যুবককে ধরে ইসকন মন্দিরের দিকে অন্ধকারে নিয়ে কু পি য়ে ফেলে রেখে যায়। এ ঘটনার দুই পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।