প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:১৩ পি.এম
আসন্ন নির্বাচনী দ্বায়ীত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্বির লক্ষে বাগেরহাটে কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বাগেরহাট জেলার ৪র্থ ব্যাচের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত:
সোমবার (২০ অক্টোবর) বাগেরহাট জেলার নতুন পুলিশ লাইন্সে ৫০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান। পুলিশ সুপার ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ ব্যাচের সমাপণী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবু রাসেল সহ বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.