১৭৯তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য রেলী ও হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ১৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে রেলী বের হয়ে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে মচিমহার পরিচালকের অফিসের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ সিসিপিপি,ময়মনসিংহ এর আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী।প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার গোলাম ফেরদৌস।
এনেস্থিসিয়া ইন হেলথ ইমারজেন্সী শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাক্তার হারুন অর রশিদ। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মামুনুর রশীদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোঃ মতিউর রহমান।
সিবিএমসির পরিচালক প্রফেসর ডাক্তার এম করিম খান,ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ডাক্তার হারুন অর রশিদ, প্রফেসর তানভির আহমেদ, অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, অধ্যাপক ডাক্তার খোরশেদ আলম,ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান,বিএনএম সিসিপিপি এর ময়মনসিংহের সাবেক সভাপতি ডাক্তার দিলীপ কান্তি বিশ্বাস, ডাক্তার জাকির হোসেন জিকু,ডাক্তার আল্লামা ইকবাল।
বক্তাগন বলেন ১৮৪৬ সালে এনেস্থিসিয়া শুরু হয়।অত্যন্ত ধৈর্যের সাথে এনেস্থিসিয়ারা নীরবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবার প্রয়োজনে এনেন্থিসিয়াদের সংখ্যা বাড়াতে হবে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঞ্জাপন করে কথা বলেন ডাক্তার আব্দুল্লাহ আল কারিম ও ব্রেক্সিমকোর ম্যানেজার আতাউল গনি।