চিহ্নিত সচিবদের অপসারণের দাবিতে জুলাই মঞ্চের বিক্ষোভ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুলিশ বেরিকেট উপেক্ষা করে চিহ্নিত সচিবদের অপসারণের দাবিতে জুলাই মঞ্চের বিক্ষোভ হয়।

সচিবালয় অভিমুখে জুলাই মঞ্চের বিক্ষোভ মিছিল যাত্রা শুরু হয়। থাপে থাপে পুলিশের বাধা পেড়িয়ে সচিবালয়ের দিকে অগ্রযাত্রা ধরে রাখে। শেষে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে, জুলাই মঞ্চের নেতারা।শেষে তারা সচিবালয়ের সামনে দাড়িয়ে প্রতিবাদ চালিয়ে যায়।
পূর্বের সচিবদের বহাল রেখে নির্বাচন হবে না এই হুশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। সেই সাথে জুলাইয়ের আগের সকল পুলিশ দ্বারা দেশ পরিচালনার বিষয়টি তুলে ধরেছেন। সচিবদের দ্রুত অপসারণ করে নির্বাচনের দাবি জানিয়েছে জুলাই মঞ্চ।