বাগেরহাটে আসন্ন নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
সৈয়দ জালিস মাহমুদ।
আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ৪র্থ পর্যায়ে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বাগেরহাট জেলার ২য় ব্যাচের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত: ১৩ই অক্টোবর ২০২৫খ্রি. বাগেরহাট জেলার নতুন পুলিশ লাইন্সে ৫০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ৪র্থ পর্যায়ে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো:আসাদুজ্জামান।
এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবু রাসেল সহ বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।