বাগেরহাটের চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার সহ দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৭/১০/২৫ খ্রিস্টাব্দ র্যাব-৬ এবং র্যাব-১২ বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার অভিযুক্ত স্বামী ইসা মোল্লাকে গ্রেফতার করেছে ।
গত ১২/৯/২৫ খ্রিস্টাব্দ বাগেরহাটে সংগঠিত ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় মামলা করা হয় যার মামলা নম্বর ১০, তারিখ ১৩/৯/২৫ ইং, ধারা- ৩০২/৩৪। ধৃত আসামি ইসা মোল্লা(৩২), পিতা- মৃত মোস্তফা মোল্লা, গ্রাম- কাটাখালি, থানা- বাগেরহাট সদর, বাগেরহাট উক্ত মামলার ২ নং আসামি।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।