প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ২:১০ পি.এম
জাতীয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ৪র্থ পর্যায়ে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ০৭-১০-২০২৫খ্রি. বাগেরহাট জেলার ১ম ব্যাচের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে নতুন পুলিশ লাইন্স, বাগেরহাটে অনুষ্ঠিত ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান মহোদয়।
এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমান সহ উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.