প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:৫৬ পি.এম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ” বিসমিল্লাহির রহমানির রহিম” সংযোজিত করেছেন- বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবীদ শামীম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে " বিসমিল্লাহির রহমানির রহিম" সংযোজিত করেছেন, এটিই প্রথম ইসলামী মূল্যবোধের চেতনাকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত- বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবীদ শামীম
বাগেরহাটে ওলামা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে " বিসমিল্লাহির রহমানির রহিম" সংযোজিত করেছেন। এটিই প্রথম ইসলামী মূল্যবোধের চেতনাকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আগামী নির্বাচনে ওলামা মশায়েখদের ভূমিকার মাধ্যেমে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার আহবান জানান। বৃহষ্পতিবার (০২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে ওলামাদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা কালে এ কথা বলেন।
বাগেরহাট জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বাগেরহাটে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি'র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, তাঁতিদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট পৗর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার লেওয়াজ প্রমুখ।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.