সোমবার (২৯ সেপ্টেম্বর) র্দূগাপূজার সার্বিক নিরাপত্তা ও সকলের খোজখবর নিতে সদর থানার কাড়াপাড়া ইউনিয়নের ৫টি মন্দির পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মন্জুরুল হক রাহাদ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম আরাফাত হোসাইন, বাগেরহাট জেল শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বাগেরহাট পৌরশিবির সভাপতি মু ফজলে রাব্বি সহ কাড়াপাড়া ইউনিয়ন জমায়াত শিবিরের নেতৃিবৃন্দ।
[video width="478" height="850" mp4="https://khulnatimes24.com/wp-content/uploads/2025/09/WhatsApp-Video-2025-09-29-at-07.58.43_07cb063e.mp4"][/video]
মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলেন ও সার্বিক নিরাপত্তা বিষয় কথা বলেন আন্সার সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা এর জন্য জামায়াত নেতিৃবৃন্দ কে নির্দেশনা দেন।
এ সময় তিনি মন্দিরের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন ও যোগাযোগ এর নাম্বার প্রদান করেন।
জনাব রাহাদকে কাছে পেয়ে হিন্দুধর্মের লোকজন এর মধ্যে আস্থা ও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।