যশোরের শার্শা উপজেলায় জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং নিজামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড "ভোট কেন্দ্র ভিত্তিক সাধারণ সভা" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সভাপতিত্ব করেন ১১ নিজামপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ নং নিজামপুর ইউনিয়নের টিম সদস্য মাওলানা শাহাবুদ্দিন ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানটিতে ইউনিয়ন এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।