বাগেরহাট পৌরসভায় কার্যরত সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে গঠিত " সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৮ মেয়াদ কার্যনিবার্হী কমিটির প্রথম সভা সোমবার বিকালে শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাটে অনুষ্ঠিত হয়।
কমিটির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, বেসরকারী সংগঠন আশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা কর্মকর্তা এস, এম, নাজমুছ সাকিবের সন্ঞ্চালনে সভাতে আরো উপস্হিত ছিলেন তরফদার রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক, বাগেরহাট প্রেসক্লাব, হেদায়েত হোসেন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক, বাগেরহাট প্রেসক্লাব ও সাধারণ সম্পাদক নতুন দিগন্ত সমাজ উন্নয়ন সংস্হা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।