নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩সেপ্টেম্বর শনিবার মাদ্রাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আল আমিন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার, স্থানীয় শিক্ষানুরাগী কামাল খান, মাওলানা মুজিবুল্লাহ, আব্দুল হাই, আব্দুল হালিম, কামরুল ইসলাম, হাজী নুরুদ্দিন, তোফাজ্জল হোসেন, নবী হোসেন, ডক্টর শহীদুল্লাহ উজানবি, মুফতি মাওলানা আল আমিন, মুখলেসুর রহমান ভুঁইয়া, মকবুল হোসেন ভুঁইয়া ও জজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও এতিম গরিব-দুঃখী ও অসহায় পরিবারের সন্তানদের উচ্চশিক্ষিত করে তুলতে মাদ্রাসা কাজ করছে । পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়