
ইউরোপ ছেড়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেছেন ব্রাজিলে ছেলেবেলার ক্লাব সান্তোসে, কম বেতনে। তবে এখনো অন্য খাতে তার আয় কম নয়।
সব কিছু নিশ্চিত হলেও নেইমারের অর্থ পেতে সময় লাগবে। ব্রাজিলের আদালতে এ ব্যাপারে ছাড়পত্র পেতে হবে। যেখানে নেইমারকে প্রয়াত কোটিপতির একমাত্র উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করা হবে। ওই ব্যক্তি ছিলেন অবিবাহিত ও নিঃসন্তান। তিনি নাকি নেইমারকে পছন্দ করতেন। সেজন্যই নিজের সব অর্থ নেইমারের জন্য লিখে রেখে গেছেন।
আর্থিক দিক থেকে ফুলেফেঁপে উঠলেও নেইমারের ফুটবল নিয়ে প্রশ্ন উঠছে ইদানীং। ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে সান্তোসে যোগ দিয়েছিলেন। ১৪ ম্যাচে করেছিলেন মাত্র তিনটি গোল। চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচেও ব্রাজিল টিমে ডাক পাননি নেইমার।