
বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবী মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে।

নিহত কিশোরী মোসা: কারিমা খাতুন (১৬) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে।
নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন। এরপর জানালা দিয়ে দেখতে পান ওই কিশোরী ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগনো অবস্থায় ঝুলে আছে। এসময় দ্রুত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফাতেমা বিনতে আজাদ জানান, ওই কিশোরীকে মৃত অবস্থায় আহপাতালে আনা হয়েছে। তবে কিভাবে সে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালের উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। কিভাবে ওই কিশোরী মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।
হাসপাতালে পড়ে থাকা মরদেহের পাশে আহাজারী করা স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় আসপাশের বাতাস।হতবাক হাসপাতালে থাকা জনতা।সবার মূখে একটি কথা - একটি android মোবাইল ফোনের চেয়ে জীবনের দাম কি এতই সস্তা ?
সকল পিতা মাতাদের এখনই সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর।