প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:৫১ এ.এম
জাতীয় দৈনিক জনবানী পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক নাজমুল
বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রতিনিধি হিসেবে সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক জনবানী পত্রিকায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাজমুল ইসলাম।
দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদের সাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সাংবাদিক নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছেন। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.