প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১১:২০ এ.এম
শরণখোলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে বাংলা স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
![]()
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মসিয়ার রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সালাম এবং সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল আলম লিটন।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক আ: মালেক রেজা, ইসলামের ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক মাওলানা মোশারফ হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক উত্তম কুমার মন্ডল, আইসিটি বিভাগের প্রভাষক শামীম আহসান পলাশ, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নজরুল ইসলাম সরদার, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক হাফিজিয়া খানম ও সহকারী শিক্ষক আল মামুন।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে নাহিদ ইসলাম, মামনি আক্তার ও শারমিন আক্তার। বক্তব্যে তারা প্রিয় শিক্ষকের অবদান ও স্নেহময় সম্পর্কের কথা স্মরণ করে আবেগঘন পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সম্মানিত অতিথিবৃন্দ ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করেন।শ।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.