বাগেরহাট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জুন-২০২৫ কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দূর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষে এবং সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়োগ ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সদের পুলিশ লাইন্স ড্রিলসেডে ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৪.৩০ ঘটিকায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। পুলিশ সুপার নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।