বাগেরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চোরাইকৃত নীল রংয়ের ISUZU কোম্পানীর পিকআপ এবং ছয় লক্ষ টাকার ক্রয়কৃত মালামাল সহ ০১ জন আসামী গ্রেফতার:
পুলিশ সূত্রে জানা গেছে
বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের নির্দেশনা মোতাবেক বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ০৬/০৮/২০২৫ খ্রিঃ ১৬.২০ ঘটিকার সময় গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড ঘোনাপাড়াস্থ পীচ ঢালাই মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা টু ঢাকাগামী মহাসড়কের উপর পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব হতে চোরাইকৃত পিকআপটি উদ্ধার করে, এসময় গ্রেফতার হন মোঃ আলিফ হাসান তাসিন, পিতাঃ মামুন মিয়া, মাতা-মুসলিমা আক্তার, গ্রেফতার কৃত ব্যক্তির ঠিকানা- সাং-রায়নন্দা, এ/পি-কান্দানিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর।
এ ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত অব্যাহত আছে মর্মে জানা গেছে।